Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Lift collapse in Noida : গ্রেটার নয়ডায় লিফট ভেঙে মৃত্যু বেড়ে ৮, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন

Lift collapse in Noida (Collected)
Lift collapse in Noida (Collected)

 

নয়ডা, ১৬ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় নির্মীয়মান সাইটে লিফট ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮-এ পৌঁছেছে। এখনও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। শুক্রবার গ্রেটার নয়ডার অম্রপালি বিল্ডার্স-এর একটি নির্মীয়মান সাইটে লিফট ভেঙে পড়ে। শুক্রবারই মৃত্যু হয় ৪ জনের। ৫ জনের চিকিৎসা চলছিল হাসপাতালে।

শনিবার সকালে পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৫ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। একজনের চিকিৎসা চলছে। মোট মৃতের সংখ্যা বেড়ে ৮-এ পৌঁছেছে। প্রসঙ্গত, লিফট ভেঙে পড়ার ঘটনায় ১০ জনের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে- গিরিধারী লাল কনস্ট্রাকশনের জিএম হরিশ শর্মা, ঋষভ অরোরা, লাভজিৎ, বিকাশ, আদিত্য চন্দ্র এবং মেকানিক্যাল ইনচার্জ রাহুল, সাইট ইনচার্জ দেবেন্দ্র শর্মা, সুনীল, শৈলেন্দ্র এবং অন্যান্য কর্মকর্তা। বিসরাখ থানায় ৩০৪, ৩০৮, ৩৩৭, ৩৩৮, ২৮৭, ৩৪ নম্বর ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

You might also like!