Country

3 years ago

Jammu & Kashmir : জম্মু-কাশ্মীরের অবন্তীপোরায় বাস উল্টে মৃত্যু ৪ জনের, বেশ কয়েকজন যাত্রী আহত

Four killed, several injured as bus accident
Four killed, several injured as bus accident

 

শ্রীনগর, ১৮ মার্চ : জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর, এছাড়াও ওই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায়। গোরিপোরা এলাকায় জাতীয় সড়কের ওপর উল্টে যায় বাসটি।

দুর্ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়, ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান। বেশ কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। দুর্ঘটনায় নিহতরা হলেন-নাসিরুদ্দিন আনসারি, রাজ করণ দাস (বিহার), সেলিম আলি (বিহার) ও কাইশের আলম (বিহার)।


You might also like!