Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Punjab:পঞ্জাবের হোশিয়ারপুরে ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত চার

Four killed in truck-car collision in Punjab's Hoshiarpur
Four killed in truck-car collision in Punjab's Hoshiarpur

 

হোশিয়ারপুর, ২৭ জানুয়ারি  : পঞ্জাবের হোশিয়ারপুর জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার পঞ্জাবের হোশিয়ারপুর জেলায় একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে আগুন ধরে যাওয়ার ফলে চারজনের মৃত্যু হয়েছে এবং অন্য একজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, জম্মু জলন্ধর জাতীয় রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পথচারীদের সহায়তায় অনেকক্ষণের চেষ্টার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারপর পুলিশ হোশিয়ারপুর জেলার দাসুহা শহরে আহত ব্যক্তিকে সরকারি হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে অমৃতসর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

জানা গিয়েছে, গাড়ি ও ট্রাক দুটোই আলাদা দিক থেকে আসছিল। গাড়িটি সিএনজিতে চলছিল, আচমকাই গাড়িতে আগুন লেগে ট্রাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…