
পুণে, ১৪ মার্চ: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। প্রাক্তন রাষ্ট্রপতিকে পুণে-র একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ৮৯ বছর বয়সী প্রতিভা পাটিলকে বুধবার পুণে-র ভারতী হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর ও বুকে সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।
