Country

2 years ago

Former BJD MP injured in an accident: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত প্রাক্তন বিজেডি সাংসদ প্রসন্ন আচার্য্য, চিকিৎসাধীন হাসপাতালে

Former BJD MP injured in an accident
Former BJD MP injured in an accident

 

ভুবনেশ্বর, ১৫ মার্চ: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাক্তন বিজেডি সাংসদ প্রসন্ন আচার্য্য। প্রবীণ এই নেতা রি মুহূর্তে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ওডিশার সম্বলপুর জেলার রাইরাখোলের বেলাডিহির কাছে। অক্সিজেন বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় প্রসন্নর গাড়ির।

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে জাতীয় সড়ক ৫৫, সম্বলপুর-রাইরাখোল সড়কে একটি অক্সিজেন বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় প্রসন্নর গাড়ির। ভুবনেশ্বরে ফিরছিলেন তিনি। দুর্ঘটনায় প্রসন্ন গুরুতর আহত হয়েছেন এবং গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। ট্রাকের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


You might also like!