Country

2 years ago

Delhi : কুয়াশায় রোজই নাজেহাল অবস্থা উত্তর ভারতে, ফের বিঘ্নিত রেল ও উড়ান পরিষেবা

Fog continues to worsen in northern India
Fog continues to worsen in northern India

 

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর : দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে কনকনে শীতের দাপট শনিবারও বজায় রয়েছে। ঠান্ডার মধ্যে ঘন কুয়াশায় এদিনও প্রভাবিত হয়েছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ায় দিল্লি-সহ উত্তর ভারতে শনিবার স্বাভাবিক জনজীবন প্রভাবিত হয়েছে। দিল্লির পাশাপাশি এদিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশ ও পঞ্জাবও।

কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে আসা এবং ছেড়ে যাওয়া ট্রেনগুলি এদিনও বিলম্বিত হয়েছে। ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দর থেকে এদিন সকালেও উড়ান পরিষেবাও বিঘ্নিত হয়েছে। সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে মোট ৮০টি বিমান বিলম্বিত হয়েছে।

You might also like!