Country

2 years ago

Noida: হিন্দন নদীর জলস্তর বৃদ্ধিতে নয়ডার কিছু অংশে বন্যা পরিস্থিতি, চিন্তায় প্রশাসন

Flood situation in some parts of Noida due to rise in water level of Hindon river
Flood situation in some parts of Noida due to rise in water level of Hindon river

 

নয়ডা ও কানপুর, ২৩ জুলাই: হিন্দন নদীর জলস্তর বৃদ্ধির কারণে উত্তর প্রদেশের নয়ডার কিছু অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই নদী সংলগ্ন বাড়িগুলি প্লাবিত হয়েছে। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার মানুষজনকে। শুধুমাত্র হিন্দন নদী নয়, উত্তর প্রদেশের কানপুরে জলস্তর বাড়ছে গঙ্গা নদীরও। স্বাভাবিকেই চিন্তার মধ্যে রয়েছে প্রশাসন।

অতিরিক্ত পুলিশ কমিশনার সুরেশরাও কুলকার্নি বলেছেন, নয়ডার হিন্দন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় আশেপাশের বাড়িঘর প্লাবিত হয়েছে। নিচু এলাকার কিছু বাড়িতে জল ঢুকেছে...সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা জলস্তর পর্যবেক্ষণ করছি এবং এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিচ্ছি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "প্রায় ৫-৬ দিন ধরে এলাকায় জল জমে রয়েছে। ঘরে ঘরে জল ঢুকছে। কিছু মানুষ এখনও এখানে রয়েছে, কেউ কেউ অন্যত্র চলে গিয়েছেন। এদিকে, রবিবার সকালে দেখা যায় উত্তর প্রদেশের কানপুরে জলস্তর বাড়ছে গঙ্গা নদীরও।


You might also like!