Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

3 years ago

Five youths arrested : ভাইজ্যাক চিড়িয়াখানায় বন্য শূকরের ঘেরাতে প্রবেশ, গ্রেফতার পাঁচ যুবক

Five youths arrested for entering wild boar enclosure
Five youths arrested for entering wild boar enclosure

 

বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ), ৩১ জুলাই : বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে একটি বন্য শূকরের ঘেরাতে ঢুকে এবং সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও আপলোড করার জন্য পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যুবকরা ঘেরাতে প্রবেশ করে গত ৩ জুলাই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করে। ভাইজ্যাক  চিড়িয়াখানার কর্তারা ভিডিওটি শনাক্ত করে ১২ জুলাই পুলিশ অভিযোগ দায়ের করেন।

মামলায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আরিলোভা পুলিশ। ধৃতরা মারিকাভালাসার বাসিন্দা বলে চিহ্নিত করা হয়েছে এবং সকলের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। চিড়িয়াখানায় প্রাণীদের উত্যক্ত করার জন্য ৩৮জে ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছিল।

You might also like!