Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Road Accident in Dousar: রাজস্থানের দৌসায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন, আহত ছয়

Road Accident in Dousar (Collected)
Road Accident in Dousar (Collected)

 

দৌসা, ২৪ সেপ্টেম্বর  : রাজস্থানের দৌসা জেলার মাহওয়া থানা এলাকার বারিতাকি গ্রামের কাছে একটি দ্রুত গতির রোডওয়েজ বাস একটি টেম্পোকে ধাক্কা দিয়ে তারপর পথচারীদের ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। রবিবার সকাল ১১.৩০ নাগাদ করৌলি রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক।

মাহওয়া থানার ইনচার্জ জিতেন্দ্র সিং জানিয়েছেন, বারিতাকি গ্রামের কাছে বাসটি একটি টেম্পোকে ধাক্কা দেয়। এরপর ওই রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারীদেরও ধাক্কা দেয়। যাত্রী ভর্তি টেম্পোটি হিন্দাউন (কারৌলি) থেকে আসছিল। বাসটি মাহওয়া থেকে আসছিল। দুর্ঘটনায় বিহার-মধ্যপ্রদেশের ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে জয়পুরে রেফার করা হয়েছে। দুর্ঘটনায় মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

You might also like!