Breaking News

 

Country

3 years ago

Narendra Modi : নরেন্দ্র মোদির 'মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়া

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আন্তর্জাতিক মহলে ভারত নিজের জায়গা বেশ প্রতিষ্ঠিত করে ফেলেছে। ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ মধুর। সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সেই সম্পর্কের ফাটল ধরাতে পারে নি। সেই প্রমাণ পাওয়া গেলো সম্প্রতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রশংসা করেছেন সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পরিচালক অ্যালেস্কি ভেলকভ। বৃহস্পতিবার তিনি বলেন, রাশিয়া ও ভারত জোটবদ্ধ হয়ে অনেক কাজ করতে পারে। তিনি বলেন,রাশিয়া চিরকাল ভারতের বন্ধু। ভারতও বিশ্বাস করে রাশিয়া তাদের বন্ধু।


  ভারতীয় গণমাধ্যমকে ভেলকভ জানান, ২০১৭ সালে সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ফোরামের প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বছর অনেক কোম্পানি এই ফোরামে অংশ নিয়েছিল। সেইন্ট পিটার্সবার্গের এই পরিচালক আরও বলেন, ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। তিনি বলেন, ইউরোপ ও আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে বাণিজ্যিকভাবে অনেক লাভবান হতে পারে ভারত। কারণ এখন ভারতের কাছে বাণিজ্যের পথ অনেক উন্মুক্ত।


  প্রসঙ্গত স্মরণ করা যায় যে যখন ভারত আন্তর্জাতিক বাণিজ্য অনেকটা এগিয়ে গেছে,তখন এই বার্তা ভারতের পক্ষে সুখবর। বিভিন্ন স্তরের ব্যবসায়িক নেতা, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সেইন্ট পিটার্সবার্গ ইমোনমিক ইন্টারন্যাশনাল ফোরাম। শতাধিক দেশের অসংখ্য ব্যবসায়ী এ ফোরামের সদস্য। প্রতি বছরও বার্ষিক সম্মেলন করে থাকে এটি। গত বছরের বার্ষিক সম্মেলনে ১৩০ দেশের প্রায় ১৪ হাজার মানুষ এতে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন স্তরের অংশগ্রহণকারী। সামগ্রিকভাবে ভারত সারা বিশ্বের দুয়ারে নিজের বিশ্বাস যোগ্যতা প্রমাণ করতে পেরেছে।

You might also like!