Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Jammu and Kashmir: বুধে প্রথম দফার ভোট জম্মু ও কাশ্মীরে; আঁটোসাঁটো নিরাপত্তা, সতর্ক প্রশাসন

Jammu and Kashmir
Jammu and Kashmir

 

শ্রীনগর, ১৭ সেপ্টেম্বর : প্রায় এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হতে চলেছে। জম্মু ও কাশ্মীরের ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টি আসনে ভোট হতে চলেছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা— পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা— ডোডা, কিস্তওয়ার ও রামবানের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।

প্রসঙ্গত, আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে ভোট হবে এবং ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। গণনা আগামী ৮ অক্টোবর। ভোটগ্রহণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন।

You might also like!