Country

3 years ago

Fire in a Hotel : রামবানে হোটেলে আগুন লেগে মৃত্যু দু'জনের, প্রাণে বাঁচলেন ৫ জন

Fire in a Hotel at Ramban (Symbolic Picture)
Fire in a Hotel at Ramban (Symbolic Picture)

 

জম্মু, ৪ মে : জম্মু ও কাশ্মীরের রামবানে হোটেলে আগুন লেগে প্রাণ হারালেন দু'জন। এই অগ্নিকান্ডে ৫ জন আহত হয়েছেন। রামবানের সানাসার এলাকায় অবস্থিত একটি হোটেলে এই আগুন লাগে। এই অগ্নিকান্ডে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। বুধবার মধ্যরাতে সানাসার ট্যুরিস্ট রিসোর্টের "মা শান্তি'' নামক হোটেলে আগুন লাগে। এই অগ্নিকোনে দু'জন প্রাণ হারিয়েছেন এবং আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট এই অগ্নিকান্ডে তদন্তের নির্দেশ দিয়েছেন, এই তদন্তের শীর্ষে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত জেলা প্রশাসক রামবান)। তহসিলদার বাটোতে পাশাপাশি সহকারী পরিচালক ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (রামবান) তদন্তে সহায়তা করবেন। দমকল কর্মীদের অনেক সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

You might also like!