Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Fire in Lab : অন্ধ্রপ্রদেশে ওষুধের ল্যাবে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু চার কর্মীর, গুরুতর জখম একজন

Fire in medicine lab in andhra pradesh
Fire in medicine lab in andhra pradesh

 

বিজওয়াড়া, ২৭ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশে ওষুধের ল্যাবে আগুন লেগে মৃত্যু হল সেখানে কর্মরত ৪ জন কর্মীর। গুরুতর জখম হয়েছেন আরও এক কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের অনকাপল্লী এলাকার একটি ওষুধের ল্যাবে এই অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, পরবদা লরাস ফার্মা ল্যাবস লিমিটেড কোম্পানির ওষুধের ল্যাবে সোমবার রাতে সংস্কারের কাজ চলছিল। সেই সময় হঠাৎ আগুন লেগে যায়। ঝলসে মৃত্যু হয় কর্মরত ৪ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জখম কর্মীকে দ্রুত পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

ইতিমধ্যে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের শিল্পমন্ত্রী অমরনাথ এই অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করেছেন। তিনি মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকেও বিষয়টি জানিয়েছেন। সরকারের তরফে জখম কর্মীর চিকিৎসায় সবরকম সাহায্য করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। কী ভাবে সংস্কারের কাজ চলাকালীন ওষুধের ল্যাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। সমস্ত দিকগুলি খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…