
থানে, ২৮ জানুয়ারি : মহারাষ্ট্রের থানে জেলায় একটি আবাসনে আগুন লেগে আতঙ্কের পরিবেশ তৈরী হয়। ঘটনাটি ঘটেছে, রবিবার ভোররাতে মহারাষ্ট্রের থানে জেলার চারতলা আবাসনের একটি ফ্ল্যাটে। এক পুলিশ আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
আগুন লাগার সময় এক দম্পতি এবং তাদের তিন সন্তান বাড়িতে উপস্থিত ছিল। তাঁরা আগুন লাগার পর কোনওক্রমে বাড়ি থেকে বের হয় বলে প্রাণে বেঁচে যায়, থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, রবিবার ভোর ৩.৫৭ নাগাদ থানের দিভা এলাকার ফাটা নামক আবাসনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
