
গাজিয়াবাদ, ১ এপ্রিল : উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি চশমা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার গাজিয়াবাদের ট্রনিকা সিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি চশমা তৈরির কারখানায় আগুন লেগে যায়। এরফলে লক্ষাধিক টাকার জিনিসপত্র নষ্ট হয়ে যায়। দমকল বিভাগের কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বিভাগের মুখ্য আধিকারিক রাহুল পাল জানান, সোমবার সকাল ৬টা ৫২ মিনিটে ট্রনিকা সিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি চশমা তৈরির কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। তারপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। তিনি আরও জানান, আগুনটি প্রথমে ৪৫০ বর্গ মিটার জায়গায় নির্মিত তিন তলা আবাসনের নিচতলায় শুরু হয়ে তারপর সেটা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে আগুনের শিখাগুলি বেসমেন্টে পৌঁছেছিল। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
