
মুম্বই, ৮ সেপ্টেম্বর : মুম্বাইয়ের একটি বস্তিতে ব্যাপক আগুন লাগে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
শুক্রবার ভোরে মুম্বাইয়ের কুরেশি নগরের কুরলা পূর্বের একটি বস্তিতে আগুন লেগে যায়। কীভাবে আগুন লাগে তা জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এলাকাবাসী আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তারপর দমকল বিভাগ ও পুলিশে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁরা আগুন লাগার সঠিক কারণ এখনও জানতে পারেনি। যদিও বস্তির কেউ আহত হননি।
