Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Chandni Chowk fire: গভীর রাতে দিল্লির চাঁদনি চকে দোকানে অগ্নিকাণ্ড

Delhi Chandni Chowk fire (Symbolic picture)
Delhi Chandni Chowk fire (Symbolic picture)

 

নয়াদিল্লি, ৩০ মে  : দিল্লির চাঁদনি চক এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে একটি দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান বন্ধ থাকার সময়েই আগুন লাগায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে দমকলের সাতটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে কাজ করে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল সূত্রে জানা গেছে, দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দেন। রাতের অন্ধকারে আগুন লাগায় চাঞ্চল্য তৈরি হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে দমকল বিভাগের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!