
কটক, ১৬ মার্চ : ওডিশার কটকের চন্ডি চকে আগুন লাগল একটি মহিলা হস্টেলে। কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাতে ওই মহিলা হস্টেলে আগুন লাগে বলে জানা গিয়েছে। যে সময় আগুন লাগে তখন হস্টেলে কমপক্ষে ৩০ জন ছিলেন বলে জানা গিয়েছে। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়।
পরে দমকলের কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। আগুনে ওই হস্টেলের বেশি কিছু জিনিস পুড়ে গিয়েছে।
