Breaking News

 

Country

3 years ago

Finance Minister Nirmala Sitaraman: বিশ্ব আর্থিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র : নির্মলা সীতারমন

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

ওয়াশিংটন, ১৪ এপ্রিল : বিশ্ব আর্থিক কাঠামোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বর্ণনা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, কিভাবে এই কাঠামোকে তাঁরা দেখতে চান, তা বিশদে আলোচনার জন্য ভারতের জি-টোয়েন্টির সভাপতিত্বে বেশ কয়েকটি অধিবেশনের আয়োজন করা হবে।

ওয়াশিংটনে জি-টোয়েন্টি অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের দ্বিতীয় বৈঠকের ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আন্তর্জাতিক আর্থ ব্যবস্থার কাঠামোগত সংস্কারের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে শ্রীমতী সীতারমন বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে এই কাঠামোকে আরও মজবুত করা যায় এবং সেই লক্ষে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে বিশদে আলোচনা চলছে। বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক –এমডিবি-গুলিকে শক্তিশালী করার কাজের অগ্রগতি নিয়েও নির্মলা সীতারমন বৈঠক করেছেন।

You might also like!