Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

Country

1 year ago

Swati Maliwal:আত্মসম্মানের জন্য লড়ছি, বিচার না পাওয়া পর্যন্ত চালিয়ে যাব: স্বাতী মালিওয়াল

Swati Maliwal
Swati Maliwal

 

নয়াদিল্লি, ২২ মে  : ফের বিস্ফোরক অভিযোগ আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের। তিনি বলেন, দলের নেতাদের তাঁর বিরুদ্ধে কথা বলার জন্য চাপ দেওয়া হচ্ছে।

বুধবার তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, আম আদমি পার্টির এক বরিষ্ঠ নেতা তাঁকে ফোন করে জানিয়েছেন, দলের সকলের উপরেই চাপ রয়েছে। স্বাতীর বিরুদ্ধে কুকথা বলার জন্যে নাকি বলা হয়েছে বলে দাবি করেন ওই নেতা, এমনটাই অভিযোগ স্বাতীর। এমনকি স্বাতীর ব্যক্তিগত জীবন নিয়েও কুকথা বলতে বলা হয়েছে।

স্বাতী আরও বলেন, অভিযোগ যাঁর বিরুদ্ধে উঠেছে তিনি একজন ক্ষমতাবান মানুষ। তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস কারওর নেই। সেটা আশাও করি না। তবে আত্মসম্মানের জন্য এই লড়াই তিনি চালিয়ে যাবেন বলে জানান স্বাতী।

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বিভব কুমারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছেন স্বাতী মালিওয়াল। তাঁর অভিযোগের ভিত্তিতে বিভবকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।


You might also like!