Breaking News
 
TMC : গোপন মধুচক্র ফাঁস! তৃণমূল কাউন্সিলরকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল জনতা BJP : রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে সরকার, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০

 

Country

2 years ago

Survey in Gyanvapi : জ্ঞানবাপী মসজিদে পঞ্চম দিনে পড়ল এএসআই-এর সমীক্ষা, হিন্দু পক্ষ ব্যক্ত করল খুশি

Survey in Gyanvapi (File Picture )
Survey in Gyanvapi (File Picture )

 

বারাণসী, ৮ আগস্ট : বারাণসীর জ্ঞানবাপী মসজিদে মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’-র কাজ। বিগত ৪ দিনের মতো মঙ্গলবারও জ্ঞানবাপী মসজিদের বাইরে নিরাপত্তা জোরদার রয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

হিন্দু পক্ষ এদিন সকালে ব্যক্ত করল নিজেদের খুশি। হিন্দুপক্ষের আবেদনকারী রেখা পাঠক বলেছেন, "তহখানা' আজ খোলা হতে পারে... আমরা সমীক্ষা নিয়ে খুবই উদগ্রীব। সকালে উঠে ডিউটিতে যাওয়া আমাদের রুটিন হয়ে দাঁড়িয়েছে... এভাবেই আমরা অনুভব করি...আমাদের কাজ তত্ত্বাবধান করা।" হিন্দু পক্ষের আইনজীবী সুধীর ত্রিপাঠী বলেছেন, "সকাল ৮টায় সমীক্ষা শুরু হয়েছে... মনে হচ্ছে গম্বুজের সমীক্ষা শেষ হয়নি। 'তহখানা'ও সমীক্ষা করা হচ্ছে... ধ্বংসস্তূপ অপসারণ না করে, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্ভব নয়।"


You might also like!