
দুরন্ত বার্ত ডিজিতাল ডেস্কঃ বুধবার রাত থেকেই দিল্লীর রাজনীতি বেশ স্বরগরম!আপ নেত্রী অতিশি বুধবার মধ্যরাতে আশঙ্কা প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন কেন্দ্রের গোয়েন্দা সংস্থা কেজরিওয়ালকে গ্রেফতারের বন্দোবস্ত করছে। ইতিমধ্যেই শীর্ষ নেতারা পার্টি অফিসে জড়ো হওয়া শুরু করেছেন।
প্রসঙ্গত, বুধবার ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের। দিল্লির আবগারি নীতি দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই সমন পাঠানো হয়েছিল কেজরীবালকে। কিন্তু গত দুইবারের মতো এবারও তিনি সমন এড়িয়ে যান। তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও, ইডির পাঠানো সমন বেআইনি বলে দাবি করেন তিনি।
এদিকে, বারংবার সমন এড়ানোর পরই জল্পনা শোনা গিয়েছিল যে এবার কেজরীবালের বিরুদ্ধে আদালতে যেতে পারে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্যা ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। রাতে সেই জল্পনাই উসকে দেন দিল্লির মন্ত্রী অতিশি ও সৌরভ ভরদ্বাজ।
তবে বিজেপির তরফে কেজরীবালের বারংবার সমন এড়ানে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজেপির তরফে প্রশ্ন করা হয়, “অরবিন্দ কেজরীবালের এত কীসের ভয়? উনি কী মণীশ সিসোদিয়া ও সঞ্জয় সিংকে একা ছেড়ে দিলেন, যারা আবগারি নীতি দুর্নীতিতে জেল খাটছেন? ইডির সমন না এড়িয়ে কেজরীবালের উচিত ইন্ডিয়া জোটের বাকি নেতাদের জন্য দুর্নীতির শিক্ষা নেওয়ার, যাতে তাঁরা একে অপরের অভিজ্ঞতা থেকে সমৃদ্ধ হতে পারেন…”।
