Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hemant Soren : জমি কেলেঙ্কারিতে গ্রেফতারির আশঙ্কা, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদত্যাগ হেমন্তের

Hemant Soren
Hemant Soren

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঝাড়খণ্ড রাজনীতিতে নাটকীয় পালাবদল। গ্রেফতারির আশঙ্কা থেকে বুধবার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। রাজভবনে গিয়ে নিজের ইস্তফা দিয়ে এসেছেন তিনি। হেমন্তের বদলে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন চম্পাই সোরেন। জমি কেলেঙ্কারির অভিযোগে এদিন হেমন্ত সোরেনকে প্রায় সাত ঘণ্টা জেরা করে ইডি।

রাঁচির কাছে প্রায় আট একর একটি জমি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তার তদন্তে এদিন রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। রাত সাড়ে আটটার কিছু পরে মুখ্যমন্ত্রীর বাড়ি ছাড়েন এজেন্সির কর্তারা। তার আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন হেমন্ত।

প্রথমে ঠিক ছিল তাঁর ছেড়ে যাওয়া আসনে বসবেন স্ত্রী কল্পনা সোরেন। সেইমতো পরিকল্পনাও তৈরি ছিল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলের বৈঠকে চম্পাই সোরেনের নাম প্রস্তাব করা হয়েছে। কংগ্রেস সেই নামে সায় দিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…