Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Country

4 years ago

Farmers protest at Jantar Mantar : বেকারত্বের বিরুদ্ধে যন্তর মন্তরে কৃষক-বিক্ষোভ; আটক প্রতিবাদরত কয়েকজন, যানজটে ভোগান্তি

Farmers protest at Jantar Mantar
Farmers protest at Jantar Mantar

 

নয়াদিল্লি, ২২ আগস্ট : পূর্ব ঘোষণা মতোই যন্তর মন্তরে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করলেন কৃষকরা। সোমবার সকাল থেকেই যন্তর মন্তরে আসতে শুরু করেন কৃষকরা, অনেকে আসেন রবিবারও। বেকারত্ব-সহ বিভিন্ন ইস্যুতে এদিন আন্দোলনে নামেন কৃষকরা। প্রচুর সংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতির মধ্যেই এদিন সকাল থেকে যন্তর মন্তরে আসতে থাকেন কৃষকরা। দিল্লি-উত্তর প্রদেশ সীমানার গাজীপুরে বিক্ষোভ প্রদর্শনের সময় কয়েকজন কৃষককে আটক করেছে দিল্লি পুলিশ। এদিকে, কৃষকদের বিক্ষোভের জেরে দিল্লির সংশ্লিষ্ট ওই এলাকায় ব্যাপক যানজট হয়।
আন্দোলন তুলে নেওয়া হলেও সরকারের দেওয়া কোনও প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। এই অভিযোগে সোমবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন কৃষকরা। রবিবার থেকেই কৃষকরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভস্থলে আসেন, অনেকে আসেন সোমবার। এই পরিস্থিতিতে দিল্লি-হরিয়ানার টিকরি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। সিমেন্টের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। টিকরি সীমানার পাশাপাশি গাজীপুর এবং সিংঘু সীমানাতেও নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ওপর গাজীপুর সীমানায় নিরাপত্তা বাড়ানো হয়। কৃষকদের বিক্ষোভের জেরে নয়ডা-দিল্লি চিল্লা সীমানায় ধীর গতিতে চলাচল করে গাড়ি। গাজীপুর সীমানাতেও ব্যাপক যানজট দেখা যায়।

You might also like!