Country

2 years ago

Jagdeep Dhankhar:আইএমডি-র অবিচল অঙ্গীকারের কারণে কৃষকদের আয় বেড়েছে : উপ-রাষ্ট্রপতি

Jagdeep Dhankhar
Jagdeep Dhankhar

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর অবিচল অঙ্গীকারের কারণে কৃষকদের আয় বেড়েছে। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত আইএমডি-র ১৫০ বছর উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেছেন, "আমি একজন কৃষকের সন্তান, তাই বলতে পারি আবহাওয়া দফতরের কাজ শুধু আবহাওয়ার তথ্য দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। কৃষক থেকে শুরু করে সীমান্তে দাঁড়িয়ে থাকা সৈনিক পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবহাওয়া দফতর।"

উপ-রাষ্ট্রপতি বলেছেন, "আইএমডি-র প্রভাব আমাদের সীমানা ছাড়িয়ে বিস্তৃত। আমাদের প্রতিবেশীরাও আইএমডি-র দক্ষতার উপর নির্ভর করে, যেমন ঘূর্ণিঝড় মোকা-র সময় তা প্রমাণিত হয়েছে।" ধনখড় বলেছেন, "আইএমডি-র অবিচল অঙ্গীকারের কারণে কৃষকদের আয় বেড়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, কৃষক সম্প্রদায়ের বয়স্ক পুরুষ ও মহিলারা, যাদের প্রথাগত শিক্ষা নাও থাকতে পারে, কিন্তু খুবই বুদ্ধিমান।"


You might also like!