Country

2 years ago

Maharashtra:মহারাষ্ট্রের পুণেতে বাতিল যন্ত্রাংশের গুদামে বিস্ফোরণ

Explosion at scrap warehouse in Maharashtra's Pune
Explosion at scrap warehouse in Maharashtra's Pune

 

পুণে, ১৮ ফেব্রুয়ারি: মহারাষ্ট্রের পুণে শহরে একটি বাতিল যন্ত্রাংশের গুদামে বিস্ফোরক ঘটে বিপত্তির সৃষ্টি হয়। শনিবার রাতে পিম্পরি-চিঞ্চওয়াড়ের কুদাল ওয়াদি এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
বিস্ফোরণের ফলে বাতিল যন্ত্রাংশের গুদামে বিধ্বংসী আগুন লাগে যায়। দমকল বিভাগকে খবর দেওয়া হয়। পিম্পরি-চিঞ্চওয়াড় দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পিম্পরি-চিঞ্চওয়াড় দমকল বিভাগের এক আধিকারিক ভারাদ নালে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি ফায়ার ইঞ্জিনকে নিযুক্ত করা হয়। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কোনও হতাহতেরও ঘটনাও ঘটেনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!