Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Mandir : সকলেরই রামমন্দির ঘুরে দেখা উচিত, বললেন ‘বাবরি-প্রতিনিধি’ ইকবাল

Iqbal Ansari (File Picture)
Iqbal Ansari (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় অন্যতম প্রতিনিধি ইকবাল আনসারি আমন্ত্রিত ছিলেন রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে। সেই ইকবাল আনসারি বলছেন, ‘‘সকলেরই একবার অন্তত অযোধ্যায় এসে নবনির্মিত রামমন্দির ঘুরে দেখা উচিত।’’ তিনি আরও জানিয়েছেন, সমস্যা সমাধানের সময় যতই গোলমাল হোক না কেন, এখন সেই সমস্যার পূর্ণ সমাধান হয়ে গিয়েছে।

অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে শুক্রবার ইকবালকে আমন্ত্রণ জানানো হয়। অযোধ্যার রামপথের অদূরে কোটিয়া পাঞ্জিটোলা এলাকার বাসিন্দা ইকবাল শনিবার জানান, তাঁর কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। ট্রাস্টের তরফে আরএসএস কর্মীরা ইকবালের বাড়ি গিয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। প্রসঙ্গত, ইকবাল আগেই জানিয়েছিলেন, আমন্ত্রণ পেলে তিনি রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে হাজির থাকতে চান। আর উদ্বোধনের দিন সকালে তিনি বললেন, ‘‘সকলেরই একবার অন্তত অযোধ্যায় এসে নবনির্মিত রামমন্দির ঘুরে দেখা উচিত। প্রভু রামের কাছে আশীর্বাদ চাওয়া উচিত।’’

এ দিকে, নিমন্ত্রণ পেলেও রামমন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় উপস্থিত থাকছেন না লালকৃষ্ণ আডবাণী। একদা রামমন্দির আন্দোলনের ‘মুখ’, নবতিপর এই বিজেপি নেতা ‘প্রচন্ড ঠান্ডা’র কারণেই রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’য় থাকতে পারছেন না বলে জানা গিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…