
মুম্বই, ৭ ডিসেম্বর : মুম্বইয়ের দাদারে ভারতশ্রেষ্ঠ নামে বিখ্যাত শাড়ির দোকানে অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকার নগদ বাজেয়াপ্ত করেছেএনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এছাড়া ঘটনাস্থল থেকে আর্থিক অনিয়ম সংক্রান্ত কাগজপত্রও বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা।
তথ্য অনুসারে, বুধবার বিকেলে ইডির একটি দল দাদারে ভারতশ্রেষ্ঠ নামে বিখ্যাত শাড়ির দোকান, দোকানের মালিক মনসুখ গালার বাসভবন এবং তাঁর সিএ-র বাসভবন সহ ছয়টি স্থানে অভিযান চালায়। এরপর মনসুখ গালাকেও জেরা করে ইডি দল। এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত অর্থাৎ প্রায় ১২ ঘণ্টা ধরে। ইডি দল তাদের অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার নগদ এবং অন্যান্য কাগজপত্র বাজেয়াপ্ত করেছে। জানা গেছে, মনসুখ গালাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে ইডি।
তথ্য অনুসারে, মনসুখ গালার বিরুদ্ধে তার অংশীদার অরবিন্দ শাহ ২০১৯ সালে ভৌইওয়াদা থানায় প্রতারণা এবং জালিয়াতির একটি মামলা দায়ের করেছিলেন। অরবিন্দ শাহ মানসুখ গালার বিরুদ্ধে ১১৩ কোটি টাকার অনিয়মের অভিযোগ এনেছিলেন।
