Country

2 years ago

MLA Ravindra Vaikar:শিবসেনা (ইউবিটি)-র বিধায়ক রবীন্দ্র ভাইকারের বিরুদ্ধে মামলা দায়ের ইডির

ED files case against Shiv Sena (UBT) MLA Ravindra Vaikar
ED files case against Shiv Sena (UBT) MLA Ravindra Vaikar

 

মুম্বই, ৩ নভেম্বর  : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), শিবসেনা (ইউবিটি)-র বিধায়ক রবীন্দ্র ভাইকারের বিরুদ্ধে যোগেশ্বরী প্লট কেলেঙ্কারির জন্য একটি মামলা দায়ের করেছে। খুব শীঘ্রই ইডির দল রবীন্দ্র ভাইকারকে সমন জারি করতে পারে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতেও পারে। শুক্রবার ইডি সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

শুক্রবার ইডি জানিয়েছে, যোগেশ্বরীতে মুম্বই পৌর কর্পোরেশনের জমিতে একটি বিলাসবহুল হোটেল তৈরির অভিযোগে রবীন্দ্র ভাইকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাঁকে এবং অন্যান্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করতে চলেছে ইডি। ইডির দল এই মামলার সমস্ত নথি মুম্বই পুলিশের কাছ থেকে পেয়েছে।

ভারতীয় জনতা পার্টির রাজ্য সহ-সভাপতি কিরীট সোমাইয়া মুম্বই পৌর কর্পোরেশনের জমিতে বেআইনিভাবে হোটেল তৈরির জন্য রবীন্দ্র ভাইকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সোমাইয়ার মুম্বই পুলিশ এবং ইডি-র অর্থনৈতিক অপরাধ শাখার কাছে এই অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতেই রবীন্দ্র ভাইকারকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেই কারণে এখন ইডি টিমও ভাইকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।


You might also like!