
পোর্টব্লেয়ার, ২৯ জুলাই : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। শুক্রবার গভীর রাত ১২.৫৩ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। দিগলিপুর থেকে ২৮৪ কিলোমিটার দক্ষিণে এবং ক্যাম্পবেল বে থেকে ৪১৮ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। জোরালো তীব্রতার ভূমিকম্পের জেরে আন্দামান দ্বীপপূঞ্জে আতঙ্ক তৈরি হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, শুকবার গভীর রাত ১২.৫৩ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরতায়, ১০.৭৫ অক্ষাংশ এবং ৯৩.৪৭ দ্রাঘিমাংশ। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
