Country

2 years ago

Rain in national capital: ভোররাতে স্বস্তির বৃষ্টি দিল্লিতে, ঘর্মাক্ত গরম থেকে আবারও স্বস্তি পেল রাজধানী

Rain in New Delhi (File Picture)
Rain in New Delhi (File Picture)

 

নয়াদিল্লি, ২১ জুন : আবহাওয়া ফের বদলে গেল রাজধানী দিল্লিতে। বুধবার ভোররাতে প্রবল বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি, দিল্লি সংলগ্ন এলাকাতেও এদিন ভোররাত থেকে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত গরম থেকে আবারও স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকালেও চলে, জাতীয় রাজধানীর বিভিন্ন অংশে বৃষ্টি হওয়ার ফলে তাপ থেকে স্বস্তি মিলেছে। আবহাওয়া দফতর দিল্লির বিচ্ছিন্ন জায়গায় এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস জারি করেছে।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হরিয়ানার ঝাজ্জার ও ফারুখনগর, উত্তর প্রদেশের মুজফ্ফরনগর, খাতৌলি, সাকোতি টান্ডা, দৌরালা, মিরাট, মোদিনগর, পিলাখুয়া, হাপুর এবং রাজস্থানের কোটপুটলি, বিরাটনগরের পার্শ্ববর্তী এলাকায়। দিল্লিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।


You might also like!