Country

2 years ago

S Jaysankar : পাঁচদিনের ব্রিটেন সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

S Jaishankar (File Picture)
S Jaishankar (File Picture)

 

নয়াদিল্লি, ১১ নভেম্বর  : পাঁচদিনের ব্রিটেন সফরে শনিবার রওনা হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাঁচদিনের ব্রিটেন সফরের উদ্দেশ্য হল, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগামী কয়েক মাসের মধ্যে ভারত সফরে আসবেন। ব্রিটেনের লণ্ডনে সুনাকের ভারত সফরের প্রস্তুতি সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জয়শঙ্কর ব্রিটেনে সরকারী সফরে থাকবেন।

You might also like!