Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anurag clean Hanuman temple: ডাস্টবিন একদিকে, আবর্জনা অন্যদিকে, এই মানসিকতা পরিবর্তন করা দরকার : অনুরাগ ঠাকুর

Anurag clean Hanuman temple
Anurag clean Hanuman temple

 

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি: দিল্লির কনৌট প্লেসের হনুমান মন্দিরে পূজার্চনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার সকালে য্থায্থ ধর্মীয় মর্যাদায় হনুমান মন্দিরে পুজো দেন অনুরাগ ঠাকুর। পরে মন্দির চত্বর সাফাই কর্মসূচিতে অংশ নেন তিনি। নিজ হাতে হনুমান মন্দির স্বচ্ছ ও পরিচ্ছন্ন করে তোলেন তিনি। এরপর স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, "ডাস্টবিন একদিকে আর আবর্জনা অন্যদিকে, এই মানসিকতা পরিবর্তন করা দরকার।" কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "দেশবাসীর ৫০০ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। সমগ্র দেশ, বিশেষ করে ভগবান রামের ভক্তরা উদগ্রীব এবং এই ঐতিহাসিক ঘটনার জন্য কিছু করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী মোদী মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার জন্য সবার কাছে আহ্বান জানিয়েছেন, এবং প্রত্যেকেই এতে অবদান রাখার চেষ্টা করছেন।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…