Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Stage collapse kills one in Delhi: মাতা জাগরণের সময় মঞ্চ ভেঙে বিপত্তি! দিল্লির কালকাজি মন্দিরে মৃত্যু একজনের ও আহত ১৭

Stage collapse kills one in Delhi (File Picture)
Stage collapse kills one in Delhi (File Picture)

 

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি: মাতা জাগরণের সময় মঞ্চ ভেঙে বিপত্তি দিল্লির কালকাজি মন্দিরে। শনিবার মধ্যরাতে কালকাজি মন্দিরের মহন্ত পরিসরে মাতা জাগরণের সময় কাঠ ও লোহার ফ্রেম দিয়ে তৈরি মঞ্চ ভেঙে পড়ে। এর ফলে মৃত্যু হয়েছে এক মহিলার ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে। প্রায় ১৫০০-১৬০০ মানুষের সমাগম হয়েছিল। ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অবস্থা স্থিতিশীল, কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। এই বিষয়ে আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৩৭/৩০৪এ/১৮৮ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…