Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 year ago

Rain alert in Tamilnadu: তামিলনাড়ুতে ভারী বৃষ্টির শঙ্কা, চেন্নাই-সহ একাধিক জেলায় স্কুলে ছুটি ঘোষণা

rainy weather
rainy weather

 

চেন্নাই, ১২ ডিসেম্বর : তামিলনাড়ু ও পুদুচেরিতে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ইতিমধ্যে বৃষ্টি অবশ্য শুরুও হয়ে গিয়েছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কায় বৃহস্পতিবার চেন্নাই, ভিল্লুপুরম, থাঞ্জাভুর, মায়িলাদুথুরাই, পুদুকোট্টাই, কুডালু, ডিন্ডি, রামানাথপুরম, তিরুভারুর, রানিপেট এবং তিরুভাল্লুরে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময়ে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমায় হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। ১৩ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল ও মাহে এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে।


You might also like!