Country

2 years ago

Delhi's air pollution:মাত্রাতিরিক্ত বায়ুদূষণে জেরবার দিল্লি, ফের খারাপের পর্যায়ে পৌঁছল বাতাসের গুণগতমান

Delhi's air pollution
Delhi's air pollution

 

নয়াদিল্লি, ২২ নভেম্বর : মাত্রাতিরিক্ত বায়ুদূষণে নাজেহাল, জেরবার জাতীয় রাজধানী। বুধবার সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া থাকল দিল্লির রাস্তাঘাট, শ্বাসকষ্ট-সহ অন্যান্য সমস্যা থেকে রেহাই পেলেন না দিল্লিবাসী। দূষণের সঙ্গে ধোঁয়াশার কারণে সকালের দিকে লাইট জ্বালিয়েই চলাচল করেছে অনেক যানবাহন। বুধবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান ছিল 'খুব খারাপ'-এর পর্যায়ে।

ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম থেকে রাজঘাট সর্বত্রই ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল। আবহবিদরা মনে করছেন, এখনই আবহাওয়া উন্নতির কোনও লক্ষণ নেই। ফলে আপাতত দিল্লিবাসীকে দূষণের মধ্যেই দিন কাটাতে হবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে দিল্লির অশোক বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০৫, জাহাঙ্গীরপুরীতে ৪২৮, মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়াম চত্বরে ৪০৪ এবং দ্বারকা সেক্টর ৮-এ ৪০৩।


You might also like!