Country

2 years ago

CG ELECTION: অমিত শাহের উপস্থিতিতে সোমবার মনোনয়নপত্র জমা দেবেন ডক্টর রমন সিং

Former Chief Minister of Chhattisgarh. Raman Singh And,Amit saha
Former Chief Minister of Chhattisgarh. Raman Singh And,Amit saha

 

রায়পুর, ১৪ অক্টোবর : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. রমন সিং ১৬ অক্টোবর রাজনন্দগাঁও থেকে মনোনয়নপত্র জমা দেবেন৷ এই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত থাকবেন। এর আগে রাজনন্দগাঁওয়ের স্টেট স্কুল মাঠে বিজেপি একটি বড় সমাবেশের পরিকল্পনা করেছে, যার প্রস্তুতি শুরু হয়েছে।

বিজেপি কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজনান্দগাঁও থেকে বিজেপি প্রার্থী ডঃ রমন সিংয়ের মনোনয়ন অনুষ্ঠানে যোগ দেবেন। অমিত শাহের সফরের সময়সূচিও ঠিক করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, অমিত শাহ ওইদিন সকাল ১১টা ৪৫ মিনিটে রায়পুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সকাল ১১টা ৫০ মিনিটে রায়পুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রাজনন্দগাঁওর উদ্দেশে রওনা হবেন এবং দুপুর ১২টা ২২ মিনিটে রাজনন্দগাঁও পৌঁছাবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মনোনয়ন উপলক্ষ্যে এখানে আয়োজিত মিছিল এবং জনসভায় অংশ নেবেন অমিত শাহ। দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে রায়পুরের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ এবং সেখান থেকে দুপুর ২টায় কলকাতার উদ্দেশে রওনা হবেন।

You might also like!