Country

2 years ago

Assam:অযোধ্যার ঢেউ, জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত অসমের পাহাড়ি জেলা ডিমা হাসাও

Dima Hasao, the hilly district of Assam resounding with the sound of Jai Shri Ram
Dima Hasao, the hilly district of Assam resounding with the sound of Jai Shri Ram

 

হাফলং (অসম), ২২ জানুয়ারি  : সোমবার অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে পূজার্চনা, ভজন-কীর্তন সহ জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও।

অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলার বিভিন্ন মঠ-মন্দির-নামঘরে চলে পূজার্চনা ও কীর্তন। সেই সঙ্গে ভক্তদের জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের। ৫৫০ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শৈলশহর হাফলঙের লালফিল্ড থেকে সোমবার সকাল ৮-টায় সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা সমগ্র শহর পরিক্রমা করে জয় শ্রীরাম ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে তুলেন হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ। শহরের বিভিন্ন মঠ-মন্দির কর্তৃপক্ষ ও ভক্তবৃন্দ বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় পা মেলান দেবোলাল গার্লোসা, নিরঞ্জন হোজাই, ধনপাইনন থাওসেন, ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি গলোঞ্জ থাওসেন সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

শোভাযাত্রা হাফলং লালফিল্ড থেকে বের হয়ে সমগ্র শহর পরিক্রমা করে পুনরায় লালফিল্ডে এসে শেষ হয়। সকাল ১১টায় হাফলং জগন্নাথ মন্দিরে বড় পর্দার মাধ্যমে অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সন্ধ্যায় পুরো শহর অকাল দীপাবলিতে মেতে ওঠে। শহরের বিভিন্ন মঠ-মন্দির থেকে গৃহস্থদের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটি আনন্দোল্লাসে পালন করেন। গোটা দিন হাফলং শহরের মঠ-মন্দিরগুলিতে চলে ভজন কীর্তন ও পূজার্চনা।

You might also like!