
নয়াদিল্লি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভারতীয় ভাষা উৎসবের উদ্বোধন করবেন ৷ ধর্মেন্দ্র প্রধান শনিবার বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে ভারতীয় ভাষা উৎসব এবং "প্রযুক্তি ও ভারতীয় ভাষা সামিট" শীর্ষক দুই দিনের শীর্ষ সম্মেলনের সূচনা করবেন। এটি শিক্ষার ক্ষেত্রে ভারতীয় ভাষাগুলির প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করবে ৷ শুধু তাই নয় সমৃদ্ধ ভবিষ্যতের পথে অগ্রসর হতে সাহায্য করবে ৷
শিক্ষা মন্ত্রক একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, "শিক্ষা সম্মেলনের উদ্দেশ্য হল এনইপি-২০২০-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান শিক্ষা বাস্তুতন্ত্র থেকে ভারতীয় ভাষাগুলিকে সহজতর করা" ৷ ভারতীয় ভাষার জন্য প্রযুক্তির ব্যবহার", "অপারেটিং সিস্টেম এবং সফ্টওয়্যার স্থানীয়করণ", "সার্চ ইঞ্জিন স্থানীয়করণ" শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে প্রধান আলোচনার বিষয়বস্তু হবে।
ভারতীয় ভাষা উৎসবে আইআইআইটি-ডিএম, কাঞ্চিপুরমের বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান এবং জোহো কর্পোরেশনের সিইও শ্রীধর ভেম্বু বক্তব্য রাখবেন।
