Country

2 years ago

Devastating fire in industrial area of Chandigarh: চণ্ডীগড়ের শিল্পাঞ্চল এলাকায় বিধ্বংসী আগুন, হতাহতের কোনও ঘটনা ঘটেনি

Devastating fire in industrial area of Chandigarh
Devastating fire in industrial area of Chandigarh

 

চণ্ডীগড়, ২ অক্টোবর : চণ্ডীগড়ের ফেজ ২-এর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি ট্রেডিং কোম্পানিতে। সোমবার সকালের দিকে এই আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের প্রায় ২২টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

দমকল অফিসার দশহারু সিং বলেছেন, "আমরা সকাল ৮.০৪ মিনিট নাগাদ, আগুন লাগার ঘটনার খবর পাই, তারপরে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। আসবাবপত্র কারখানায় প্রচুর দাহ্য পদার্থ ছিল যে কারণে আগুন ছড়িয়ে পড়ে।” তিনি বলেন, “আমরা আগুন নিয়ন্ত্রণে ২২টি ফায়ার টেন্ডার ব্যবহার করেছি। আগুন প্রায় পাশের কারখানায় পৌঁছে গেলেও আরও ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়। কোনও প্রাণহানি অথবা আহত হওয়ার খবর নেই।"

চণ্ডীগড় ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি এম পি এস চাওলা বলেন, “সকাল সাড়ে ৭টা নাগাদ আমরা প্রহরীর কাছ থেকে শুনেছি যে কারখানায় আগুন লেগেছে। আগুন আরও ছড়িয়ে পড়লে বিপর্যয় ঘটত, কারণ আশেপাশেই একটি রাসায়নিক কারখানা এবং একটি ফার্মাসিউটিক্যাল ফার্ম রয়েছে।”

You might also like!