Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Massive fire in Delhi Shahdara: দিল্লির শাহদারায় একটি বাড়িতে বিধ্বংসী আগুন; উদ্ধার ৯ জন, চিকিৎসাধীন হাসপাতালে

Massive fire in Delhi Shahdara (File Picture)
Massive fire in Delhi Shahdara (File Picture)

 

নয়াদিল্লি, ১৪ মার্চ: রাজধানী দিল্লীতে ফের অগ্নিকাণ্ড! এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির শাহদারা এলাকায় অবস্থিত একটি বাড়িতে। ডিসিপি সুরেন্দ্র চৌধুরী বলেছেন, "আনুমানিক বৃহস্পতিবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ গীতা কলোনি থানায় ফোন করে জানানো হয় এই অগ্নিকাণ্ডের বিষয়ে, সেই অনুযায়ী স্থানীয় পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স এবং পিসিআর ভ্যান ঘটনাস্থলে পৌঁছয়। ৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।"

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, "ওই বাড়িটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের সার্কিট রুমে গাড়িতে আগুন লাগে। সেখানে কিছু শিশু এবং প্রাপ্তবয়স্ক ছিল... তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে... শুধুমাত্র হাসপাতালই বিস্তারিত জানতে পারবে।" পরে দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্ত করে দেখছেন দমকল কর্মীরা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…