ডেরা সাচা প্রধান গুরমিত রাম রহিম সিং ৪০ দিনের প্যারোল মঞ্জুর

Gurmit Ram Rahim Singh
Gurmit Ram Rahim Singh

 


চণ্ডীগড়, ১৪ অক্টোবর  : ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের ৪০ দিনের জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে বলে শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে। বর্তমানে স্বঘোষিত গুরু রাম রহিম হরিয়ানার সুনারিয়া জেলে কারাগারে সাজা কাটাচ্ছেন। আগামী ৩ নভেম্বর আদমপুর উপনির্বাচনের ঠিক আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ডেরা প্রধান এর আগে জুন মাসে এক মাসের প্যারোলে জেল থেকে বেরিয়ে এসেছিলেন।

এর আগে, ফেব্রুয়ারিতে তাকে তিন সপ্তাহের প্যারোলে দেওয়া হয়েছিল। সিরসায় তার আশ্রমে দুই মহিলা শিষ্যকে ধর্ষণের দায়ে তার ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। ২০১৭ সালের আগস্টে পঞ্চকুলার একটি বিশেষ সিবিআই আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল। ২০০২ সালে ডেরা ম্যানেজার রঞ্জিত সিংকে হত্যার ষড়যন্ত্রের জন্য তিনি আরও চারজনের সঙ্গে দোষী সাব্যস্ত হন। ডেরা প্রধান এবং অন্য তিনজনকে ২০১৯ সালে দোষী সাব্যস্ত করা হয়েছিল ১৬ বছরেরও বেশি সময় আগে একজন সাংবাদিক হত্যার জন্য।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…