
বেঙ্গালুরু, ১৩ মে : কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের দায় স্বীকার করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। শনিবার ভোটের পরাজয়ের দায় স্বীকার করে বোম্মাই বলেছেন, "কর্ণাটকের জনগণের জনাদেশকে আমি স্বাগত জানাচ্ছি। এই পরাজয়ের জন্য আমি দায়ী, এই হারের একাধিক কারণ রয়েছে। আমরা সব কারণ খুঁজে বের করে আবারও সংসদ নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করব।"
বোম্মাই জোর দিয়ে বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বিজেপি। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি কর্মীদের অনেক প্রচেষ্টা করা সত্ত্বেও, আমরা নিজেদের ছাপ রাখতে সক্ষম হইনি। সম্পূর্ণ ফলাফল আসার পরে আমরা একটি বিশদ বিশ্লেষণ করব। লোকসভা নির্বাচনে আমি সম্পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসব।"
