Breaking News
 
West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি West Bengal Assembly Election:ভোট ঘোষণার পরেই প্রশাসনিক ভূমিকম্প! মাঝরাতে অপসারিত মুখ্যসচিব, পুলিশ প্রশাসনেও বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক West Bengal Assembly Election:ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা! বিনীত গোয়েল ও সুপ্রতিম সরকার-সহ একাধিক আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব কমিশনের West Bengal Assembly Election: রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণা, বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের

 

Country

1 year ago

Weather Forcast in Delhi : ঘন কুয়াশা পুরীতে; শীতে কাঁপছে দিল্লি, শৈত্যপ্রবাহ হিমাচলে

Weather Forcast in Delhi..
Weather Forcast in Delhi..

 

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : ঘন কুয়াশায় দৃশ্যমানতা অনেকটাই কমে গেল ওড়িশার পুরীতে। সোমবার সকালে পুরীতে দৃশ্যমানতা নেমে যায় প্রায় শূন্যের কাছাকাছি। সামান্য দূর থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না প্রভু জগন্নাথ মন্দির। তবে, বেলা বাড়তেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। এদিন সকালে কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল রাজধানী দিল্লিও, একইসঙ্গে শীতের দাপট।

কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। উত্তর প্রদেশের মোরাদাবাদ এদিন সকালে ছিল ঘন কুয়াশার চাদরে ঢাকা। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায় আগামী ২৪ ঘণ্টাও শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ২৪ ঘণ্টা উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

You might also like!