Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Delhi Accident : দিল্লি-সাহারানপুর জাতীয় সড়কে পরপর গাড়ির ধাক্কা

DElhi
DElhi

 

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি  : রবিবার সাত সকালে দিল্লি-সাহারানপুর জাতীয় সড়কে গাড়ির ধাক্কা। দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বাগপতের কাছে। ঘন কুয়াশায় পরপর কয়েকটি গাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় কয়েকজন পড়ুয়া জখম হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর। তারা নিকটবর্তী হাসপাতালে ভর্তি।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিল্লিতে একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিল দিল্লির একটি স্কুলের পডুয়ারা। স্কুল বাসচালক রাস্তায় ধারে পার্কিং করা একটি গাড়িকে ধাক্কা মেরে থেমে যায়। স্কুলবাসের পিছনে থাকা গাড়িগুলি একে অপরকে ধাক্কা মারে। গাড়ির গতিবেগ কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। র্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বাস চালকও গুরুতর জখম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশবাহিনী। এই ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। দুর্ঘটনায় পড়ুয়াদের অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা পৌঁছে যান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পৌঁছে যায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…