Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

Country

2 years ago

Rajnath Singh:লাদাখে দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের

Defense Minister Rajnath Singh's condolences on the accident in Ladakh
Defense Minister Rajnath Singh's condolences on the accident in Ladakh

 

নয়াদিল্লি, ২০ আগস্ট  : লাদাখে দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় সেনার একটি গাড়ি। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনার জেরে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনার পরই টুইটে শোকপ্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি টুইটে লিখেছেন, “লাদাখে দুর্ঘটনার জেরে ভারতীয় সেনার জওয়ানদের মৃত্যুতে দুঃখিত। দেশের প্রতি এই জওয়ানদের সেবা কখনও ভুলব না। সাহসীদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আহতের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেনার একটি ট্রাক পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গভীর খাতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটিতে এক আধিকারিক-সহ মোট ১০ জন জওয়ান ছিলেন। ওই আধিকারিক-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।

সেনা সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে। কিয়ারি নামের একটি জায়গায়। যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটা আসলে সেনা কনভয়ের অংশ ছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।


You might also like!