Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Death of elephant: রায়পুরে জঙ্গলে হাতির মৃত্যু, তদন্তে বনকর্মীরা

Death of an Elephant (Symbolic Picture)
Death of an Elephant (Symbolic Picture)

 

রায়পুর/মুঙ্গেলি, ২৭ নভেম্বর: ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলার খুদিয়া এলাকার জঙ্গলে একটি হাতির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। রবিবার সন্ধ্যায় এই ঘটনার পর বনদফতরে চাঞ্চল্য ছড়িয়েছে। বন দফতরের তদন্তে বলা হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

এই বিষয়ে মুঙ্গেলির ডিএফও সত্যদেব শর্মা জানান, খুদিয়া এলাকার জঙ্গলে একটি হাতি মৃত অবস্থায় পড়ে ছিল। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানালে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, তদন্তে মনে হচ্ছে চোরাশিকারিদের পাতা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। কারণ হাতির শরীরেও আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তারও উদ্ধার করা হয়েছে।

ঘটনার তদন্তে ডগ স্কোয়াড দলের সাহায্য নেওয়া হচ্ছে বলেও ডিএফও জানিয়েছেন। এ ঘটনা বিভাগীয় পর্যায়ে তদন্ত করা হচ্ছে। সন্দেহের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে।বিস্তারিত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


You might also like!