Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Dawood Ibrahim: বিক্রি হবে দাউদের বাড়ি! নিলামে ডনের ১৯ কোটির সম্পত্তি

Dawood's property was confiscated under the SAFEMA Act (Collected)
Dawood's property was confiscated under the SAFEMA Act (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ৫ জানুয়ারি কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের বাড়ি সহ তার অন্যান্য একাধিক জিনিপত্র বিক্রি হয়ে যাবে। জানা গিয়েছে, ওইদিন নিলামে তোলা হবে দাউদের ছোটবেলার বাড়ি। এছাড়াও বিক্রি হবে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলার মূলচক্রীর তিনটি সম্পত্তি। SAFEMA আইনের আওতায় দাউদের এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

মহারাষ্ট্রের মুম্বাকে গ্রামে দাউদের বাড়ি-সহ চারটি ফার্ম হাউস বিক্রি হবে এই নিলামে। প্রত্যেকটি বাড়িই দাউদের মা আমিনা বাইয়ের নামে নথিভুক্ত ছিল বলে জানা গিয়েছে। বর্তমান বাজার অনুযায়ী চারটি বাড়ির দাম প্রায় ১৯.২ কোটির কাছাকাছি। আগামী শুক্রবার তিনভাবে এই বাড়িগুলোর নিলাম হবে। মুখবন্ধ খামে টেন্ডার ডাকার পাশাপাশি ই-অকশনেও এই সম্পত্তি কেনা যাবে। উল্লেখ্য, অর্থমন্ত্রকের অধীনে SAFEMA আইন মোতাবেক বাজেয়াপ্ত করা হয়েছিল দাউদের সম্পত্তি।

প্রসঙ্গত, গত নয়বছরে দাউদের মোট ১১টি সম্পত্তি নিলাম করা হয়েছে। তার মধ্যে একটি রেস্তরাঁ বিক্রি হয়েছে ৪.৫৩ কোটি টাকায়। গেস্ট হাউসের দাম উঠেছে ৩.৫২ কোটি টাকা। এছাড়াও ৩.৫৩ কোটি টাকায় বিক্রি হয়েছিল দাউদের ৬টি ফ্ল্যাট। এবার বিক্রি হবে মুম্বাকেতে দাউদের ছোটবেলার বাড়ি। ১৯৮৩ সালে মুম্বই আসার আগে এই বাড়িতেই থাকতেন কুখ্যাত ডন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই খবর ছড়িয়ে পড়ে, শরীরে বিষক্রিয়ার জেরে করাচির হাসপাতালে ভর্তি করতে হয়েছে দাউদ ইব্রাহিমকে। দাউদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই গোটা পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবায় কড়াকড়ি শুরু হয়।তবে সূত্রের খবর , দাউদ সুস্থই আছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…