Country

3 years ago

Noida : সিলিন্ডার ফেটে নয়ডায় দুই শিশুর মৃত্যু, পরিবারের ৪ জন সদস্য দ্বগ্ধ

Cylinder explosion leaves two children dead in Noida
Cylinder explosion leaves two children dead in Noida

 

নয়ডা, ১২ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের নয়ডায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে দু'টি শিশুর। মৃতদের মধ্যে ১২ বছরের একটি মেয়ে রয়েছে। সিলিন্ডার ফাটার পর আগুনে দ্বগ্ধ হয়েছেন ওই পরিবারের ৪ জন সদস্য। রবিবার ভোররাতে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুখ্য দমকল অফিসার প্রদীপ কুমার চৌবে বলেছেন, রবিবার ভোররাতে নয়ডার সেক্টর ৮-এর জে জে ক্লাস্টার এলাকায় একটি কাঁচা বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ।

ভোররাত ২.৫২ মিনিট নাগাদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পায় দমকল। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন ও দু'টি জলের ট্যাঙ্কার। সিলিন্ডার ফেটে ও আগুনে দ্বগ্ধ হন একই পরিবারের ৬ জন সদস্য। তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। ৪ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, মাত্র ১২ দিনের একটি শিশু ও ১২ বছরের একটি মেয়ের মৃত্যু হয়েছে।


You might also like!