Country

2 years ago

AAP leader Raghav Chadha: ‘ঝুট বোলে কাউয়্যা কাটে' রাঘব চড্ডার মাথায় কাকের ঠোক্কর দেখে কটাক্ষ

Raghav Chadda (ollected)
Raghav Chadda (ollected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেষমেশ কী না কাকের আক্রমনে পর্যদুস্থ নেতা জী! সংসদের বাইরে আপ নেতা রাঘবের মাথায় একটি কাক ঠোক্কর মারে। সেই ছবি নিয়ে সমাজমাধ্যমে চর্চা চলছে। বিজেপির তরফে সেই ছবি পোস্ট করে রাঘবকে কটাক্ষ করা হয়েছে।

সংসদে এখন বাদল অধিবেশন চলছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা গিয়েছে, সংসদের সামনেই রাঘব দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। একটি কাক পিছন দিক থেকে এসে তাঁর মাথায় ঠোক্কর মারছে। কাকটির উড়ে আসা থেকে ঠোক্কর মেরে আবার উড়ে যাওয়া পর্যন্ত তিনটি মুহূর্তের তিনটি ছবি দিয়ে একটি কোলাজ তৈরি করা হয়েছে। সেই কোলাজ সমাজমাধ্যমে ভাইরাল।

এই ছবির কোলাজ দিল্লি বিজেপির টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সঙ্গে বিখ্যাত গানের লাইন দিয়ে আপ নেতাকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। তারা ছবিটির সঙ্গে লিখেছে, ‘‘ঝুট বোলে কৌয়া কাটে। এটা আজ পর্যন্ত শুধু শুনেছিলাম। আজ তো দেখেও নিলাম যে, মিথ্যাবাদীকে কাক ঠোক্কর মারছে।’’

বিজেপি নেতা তেজিন্দ্র পাল সিংহ বাগ্গা আলাদা করে ছবি পোস্ট করে রাঘবকে আক্রমণ করেছেন। ব্যঙ্গের সুরে তিনি লিখেছেন, ‘‘মাননীয় সাংসদ রাঘব চড্ডাজির উপর কাকের আক্রমণের কথা শুনে আমি শোকাহত। আশা করি আপনি সুস্থ আছেন।’’

You might also like!